শিরোনাম
◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলারদের বিবৃতিতে স্থগিত স্প‌্যা‌নিশ লা লিগার ম্যাচ 

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি বিবৃতি দেয় খেলোয়াড়রা। এরপর স্থগিত হয়ে যায় লা লিগার ম্যাচটি। রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল অভিয়েদোর এই ম্যাচ আর মাঠে গড়ায়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রায়ো ভায়েকানোর ফুটবলারদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসা সেবা এবং মৌলিক সরঞ্জামের অভাব ছিল। খেলোয়াড়রা দাবি করছেন, ‘তাদের স্বাস্থ্যের ও পারফরম্যান্সের সুরক্ষার জন্য অবিলম্বে কাঠামোগত পেশাদারীকরণ জরুরি।’

রায়ো ভায়েকানোর ফুটবলারদের অভিযোগ, গত এক মাসে, ভায়েকাস স্টেডিয়ামের লনের অবস্থা বাজে ছিল।  মাঠের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাওয়ায় স্পোর্টস সিটিতে অনুশীলন করতে হয়েছে তাদের। বিবৃতিতে তারা লিখেছে, ----- টি স্পোর্টস

‘আমরা মনে করি, খেলার মাঠ সর্বোচ্চ স্তরের ম্যাচ খেলার জন্য ন্যূনতম শর্তও পূরণ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে দৈনন্দিন ব্যবহৃত সুবিধাসমূহের ঘাটতিও যোগ হয়েছে, যেমন—কদিন শাওয়ারে গরম পানি নেই, পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যাপ্ত নয় এবং যে সুবিধা দেওয়া হয়েছে তা প্রথম বিভাগের ক্লাবের পেশাদার মানদণ্ডের সঙ্গে মিলছে না।

ফুটবল স্পানা জানিয়েছে, এই বিবৃতি ভায়েকানো স্কোয়াডের পক্ষ থেকে, কোচিং স্টাফ এবং স্প্যানিশ খেলোয়াড়দের সমিতির (এইএফ) সমর্থনে স্বাক্ষরিত।

এই ম্যাচে ভায়েকানোর প্রতিদ্বন্দ্বী রিয়াল অভিয়েদোও  দাবির প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। স্প্যানিশ ক্লাবটি লিখেছে, 

শ‌নিবার ভায়েকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া রায়ো ভায়েকানো ও রিয়াল অভিয়েডো ম্যাচের আনুষ্ঠানিক স্থগিতের পর, রিয়াল অভিয়েডো নিম্নলিখিত তথ্য জানাচ্ছে: রায়ো ভায়েকানোর স্টাফ, কোচিং স্টাফ এবং সমর্থকদের প্রতি সংহতি এবং সহানুভূতি প্রকাশ করছে ক্লাব। যাদের অবস্থার তথ্য গতকাল স্প্যানিশ ফুটবল খেলোয়াড়দের সমিতির বিবৃতির মাধ্যমে প্রকাশিত হয়েছে।’

একই সঙ্গে, রিয়াল অভিয়েদো স্বীকার করছে যে, কর্তৃপক্ষ খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তা এবং সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যা পেশাদার ক্রীড়া ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে বজায় থাকা অপরিহার্য।

লা লিগায় অবনমন অঞ্চলে আছে রায়ো ভায়েকানো। ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে ক্লাবটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়