শিরোনাম
◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

বিদায়লগ্নে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ফুটবল ক্যারিয়ার। সাম্প্রতিক দিনগুলোতে আল নাসর ও সৌদি প্রো লিগকে ঘিরে যে নাটক তৈরি হয়েছে, তা ক্রমেই গভীর হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সৌদি কর্তৃপক্ষের দাবি উপেক্ষিত হলে দেশ ছাড়ার জন্যও প্রস্তুত আছেন পর্তুগিজ মহাতারকা।

আল নাসরের হয়ে রিয়াদ ক্লাবের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে না থাকার মধ্য দিয়েই নিজের অসন্তোষ প্রকাশ করেন রোনালদো। এটি কোনো শারীরিক সমস্যার কারণে নয়। এটি ছিল সচেতন প্রতিবাদ। মূল অভিযোগ, সৌদি ফুটবলের ট্রান্সফার বাজারে আল হিলাল বড় বড় শক্তি বৃদ্ধি পেলেও আল নাসরের জন্য তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সিবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ইতিমধ্যেই সৌদি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতির কোনো সমাধান না হলে তিনি শুধু আল নাসরই নয়, পুরো সৌদি আরবই ছাড়তে প্রস্তুত। এই সিদ্ধান্ত সৌদি প্রো লিগের জন্য হবে বড় ধাক্কা।

এর আগে ধারণা করা হয়েছিল, রোনালদো অনুশীলনে ফিরেছেন বলেই তার প্রতিবাদ শেষ হয়ে যাবে। সৌদি কর্মকর্তারাও সেটাই ভেবেছিলেন। কিন্তু বাস্তবে সেটি ঘটেনি। অনুশীলনে থাকলেও তার মনোভাব বদলায়নি। অসন্তোষ এখনো গভীরেই রয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, রোনালদো নিজেকে 'বিশ্বাসঘাতকতার শিকার' মনে করছেন। তার দাবি, আল নাসরের ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনা নিয়ে তিনি কোনো স্পষ্ট নিশ্চয়তা পাচ্ছেন না। ক্লাবের স্পোর্টিং দিকনির্দেশনা নিয়েই মূলত তার ক্ষোভ। এই নিশ্চয়তা না পেলে সৌদিতে থাকার কোনো মানে দেখছেন না তিনি। 

রোনালদোর বর্তমান চুক্তিতে প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের একটি রিলিজ ক্লজ রয়েছে। অর্থাৎ, ইচ্ছা করলে নির্দিষ্ট শর্তে তিনি চুক্তি ভেঙে ক্লাব ছাড়তে পারেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সৌদি প্রো লিগে খেলার পরও এখনো শিরোপার স্বাদ পাননি রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিক হলেও দলগত সাফল্য না আসায় হতাশা আরও বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়