শিরোনাম
◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিখোঁজ রোনালদো’, সৌদি আরবের রাস্তায় পোস্টার

স্পোর্টস ডেস্ক : আল নাসরের সবশেষ ম্যাচে মাঠে তো ছিলেনই না স্কোয়াডেও নাম ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর। এমনকি সৌদি প্রো লিগের ক্লাবটির অনুশলীনেও এখন পর্যন্ত দেখা মিলছে না পর্তুগিজ মহাতারকার। গুঞ্জন আছে ক্লাবের সঙ্গে একাধিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে রোনালদোর। 

আর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সবচেয়ে বড় তারকার এমন অনুপস্থিতি বেশ উপভোগই করছে আল হিলালের সমর্থকরা। সৌদির রাস্তায় রোনালদোর নিঁখোজ বিজ্ঞপ্তির পোস্টার লাগিয়ে রসিকতা করতেও ছাড়েনি ক্লাবটির সমর্থকরা।

সৌদির কিছু রাস্তায় লাগানো রোনালদোকে নিয়ে পোস্টারে লেখা ছিল, এটি একজন চল্লিশ বছর বয়সী খেলোয়াড়, যে অতিরিক্ত কান্নার বোঝা বয়ে বেড়াচ্ছ এবং তার পরিবার তাকে খুঁজছে। ----- টি স্পোর্টস

সব সমস্যার শুরু মূলত আল নাসরের ব্যবস্থাপনা এবং বিশেষত আর্থিক সহায়তায় রোনালদোর অসন্তুষ্টি থেকে। আল নাসরের একটি সূত্র ‘আ বোলা’-কে জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর বেজায় চটেছেন রোনালদো। পিআইএফ মূলত সৌদি আরবের প্রধান চারটি ক্লাব নিয়ন্ত্রণ করে। রোনালদোর অভিযোগ, আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা।

রোনালদোর কাটা ঘাঁয়ে নুনের ছিটা হিসেবে আল হিলাল দলে ভেড়ায় করিম বেনজেমাকে। গুঞ্জন আছে এই সাইনিং ঠেকানোর চেষ্টাও নাকি করেছিলেন ‘সিআর সেভেন’। জানুয়ারিতে  একমাত্র ইরাকি মিডফিল্ডার হায়দার আব্দুলকারীমকে দলে ভিড়িয়েছে রোনালদোর ক্লাব। যেখানে রোনালদো আশা করেছিলেন যে ট্রান্সফার উইন্ডোতে আরও সক্রিয় হবে তাঁর দল, যাতে তিনি তাঁর প্রথম সৌদি লীগ শিরোপা জেতার পথে শক্তিশালী দল পান।

সৌদি আরবের ক্রীড়া প্রকল্পের প্রধান মুখ হিসেবে বিবেচিত রোনালদো। গত গ্রীষ্মে চুক্তি নবায়নের সময় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছিলেন, 

‘আমি খুশি কারণ আমি জানি এই লিগ খুবই প্রতিযোগিতামূলক। যারা কখনও সৌদিতে খেলেনি, যারা ফুটবল বোঝে না, তারা শুধু বলে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচে নেই। আমি আমার কথায় শতভাগ বিশ্বাস করি, আর যারা এই লীগে খেলছে তারা জানে আমি কী বলছি। এ কারণেই আমি থাকতে চাই—আমি এই প্রকল্পে বিশ্বাস করি, শুধু পরবর্তী দুই বছর নয়, বরং ২০৩৪ পর্যন্ত, যখন সৌদিতে বিশ্বকাপ হবে। আমি বিশ্বাস করি, এটি সবচেয়ে সুন্দর বিশ্বকাপ হবে।’

তিন বছর আগে, রোনালদো আল-নাসরে যোগ দিয়ে ক্রীড়া জগতে চমক সৃষ্টি করেছিলেন। তারপর মধ্য প্রাচ্যের এই লিগে তাঁর সঙ্গে যোগ দেন করিম বেনজেমা, নেইমার, রবার্তো ফিরমিনো, সাদিও মানে ও আয়মেরিক লার্পোতার মতো তারকা খেলোয়াড়। 

রোনালদোকে ঘিরে যে লিগের সূচনা, হঠাৎ প্রাণভোমরা সঙ্গেই বিবাদে জড়াতে হচ্ছে সৌদি লিগ আর আল নাসরকে। এবার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার ম্যাচ বয়কটের ঘটনা কোথায় গিয়ে গড়ায় সেটাই দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়