শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:৪২ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেলোনার যুব দল থে‌কে উ‌ঠে আসা গুইয়ে ফার্নান্দেজকে দলে নিতে মরিয়া নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা প্রতিভাবান মিডফিল্ডার গুইয়ে ফার্নান্দেজকে দলে ভেড়াতে মরিয়ে হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে এই তরুণকে নিজেদের প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ করতে চায় নিউক্যাসল।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি এমন এক সময় সামনে এসেছে যখন চোট কাটিয়ে ফেরার পর বার্সেলোনায় নিয়মিত সুযোগ পাচ্ছেন না ১৭ বছর বয়সী গুইয়ে। গোড়ালির চোট থেকে ফিরে আসার পর তিনি প্রত্যাশিতভাবে একাদশে জায়গা করে নিতে পারেননি। --- টি স্পোর্টস

চলতি মৌসুমে মাত্র দুবার শুরুর একাদশে সুযোগ পেয়েছেন গুইয়ে। ফলে তাঁর স্বল্পমেয়াদি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেটিই ইউরোপের কয়েকটি ক্লাবের আগ্রহ বাড়িয়ে তুলেছে।

মৌসুমের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুমে প্রথম দলের সঙ্গে পুরো সময় কাটিয়েছিলেন গুইয়ে। এমনকি এশিয়া সফরের সময় বার্সেলোনার হয়ে সিনিয়র দলে অভিষেকও হয় তাঁর। সে সময় তাঁকে প্রথম দলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হওয়ার সবচেয়ে কাছাকাছি থাকা তরুণদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

Advertisement

তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহে ম্যাচের সুযোগ কমে যাওয়ায় বাইরের ক্লাবগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বরুশিয়া ডর্টমুন্ডসহ আরও কয়েকটি ক্লাব তাঁকে ধারে বা স্থায়ীভাবে নেওয়ার চেষ্টা করছে।

এর মধ্যে সবচেয়ে ধারাবাহিক ও জোরালো আগ্রহ দেখাচ্ছে নিউক্যাসল। ক্লাবটি নাকি একাধিকবার বার্সেলোনার কাছে ফার্নান্দেজের পাওয়ার ব্যাপারে খোঁজ নিয়েছে, যা তাদের স্পষ্ট আগ্রহের আভাস দেয়।

তবে বার্সেলোনা জানিয়েছে, এই মুহূর্তে গুইয়ে ফার্নান্দেজ বিক্রির জন্য নন। ক্লাব কর্তৃপক্ষ সরাসরি খেলোয়াড়কে আশ্বস্ত করেছে, তার উন্নয়ন নিয়ে পূর্ণ আস্থা রয়েছে এবং ভবিষ্যতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

  • সর্বশেষ