শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:২৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস/ছবি-সাফ

এল আর বাদল: সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন। 

সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের। 

বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা করেছিল ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে। এরপর অবশ্য ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে খানিকটা বিপদে পড়ে গিয়েছিল দলটা।

তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ ও পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে মালদ্বীপের মুখোমুখি হয়।  নিজেদের শেষ ম্যাচে দলটা তুলে নেয় ১২ গোলের ব্যবধানে বিশাল এক জয়। ইতিহাস গড়া হয়ে যায় তাতেই।

​অন্যদিকে, একই আসরে বাংলাদেশের পুরুষ দল ব্যর্থতার বৃত্তে থাকলেও নারী দল ঠিকই দেশের মুখ উজ্জ্বল করল।

  • সর্বশেষ