শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক : অদম‌্য বা‌র্সের‌লোনা টানা ১১ ম্যাচের সবকটিতেই জি‌তে‌ছে। গত সপ্তাহেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও। এমন ছন্দে থাকা বার্সেলোনা হেরে গেছে রিয়াল সোসিয়েদাদের কাছে।

লা লিগায় রোববার ঘরের মাঠে বার্সেলোনাকে ২-১ গোলে হারায় সোসিয়েদাদ। শেষের দিকে ১০ জনের দল নিয়ে খেলে স্বাগতিকরা।

লা লিগায় টানা ৯ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর হারের মুখ দেখল বার্সেলোনা। গত নভেম্বরে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৩-০ গোলে সবশেষ হেরেছিল তারা। আর লিগে ফ্লিকের দলের সবশেষ পরাজয় ছিল অক্টোবরে, রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোয়।

২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল।

advertisement

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বার্সেলোনা ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ২৫টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে ৭ শটের ৬টি লক্ষ্যে ছিল সোসিয়েদাদের।

ম্যাচের ২৫ সেকেন্ডেই বার্সেলোনার জালে বল পাঠান মিকেল ওইয়ারসাবাল। তবে অফসাইডের কারণে গোল মেলেনি। সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে সোসিয়েদাদের জালে বল জড়ান ফের্মিন লোপেস। কিন্তু ভিএআর দেখে তা বাতিল করেন ফেরারি, কারণ আক্রমণের সময় স্বাগতিকদের একজনকে দানি ওলমো ফাউল করেন।

২৭তম মিনিটে জটলা থেকে বল জালে জড়ান লামিনে ইয়ামাল। কিন্তু অফসাইডের কারণে এবারও বার্সেলোনার উদযাপন মাটি হয়ে যায়।

এর চার মিনিট পর সোসিয়েদাদকে এগিয়ে দেন ওইয়ারসাবাল। বিরতির পর বদলি হিসেবে নেমে ৭০তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে বার্সেলোনাকে সমতায় ফেরান মার্কাস র‌্যাশফোর্ড। কিন্তু পরের মিনিটেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

পেদ্রিকে ফাউল করলে ৮৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ মিডফিল্ডার কার্লোস সোলের। এরপর যোগ করা ৯ মিনিটেও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা।

  • সর্বশেষ