শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০২:১৪ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত লড়াই হ‌বে আফ্রিকান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর আফ্রিকা কাপ অব নেশন্স-এর মেগা ফাইনালে। আজ রোববার (১৯ জানুয়া‌রি) মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল ও স্বাগতিক মরক্কো।

রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় রাবাতের প্রিন্স মৌলায় আবদেল্লাহ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

মূলত, এটি শুধু শিরোপার লড়াই নয়; বরং ইতিহাস, পরিসংখ্যান, পশ্চিম ও উত্তর আফ্রিকার আধিপত্যের দ্বন্দ্ব হিসেবেও অনেকে দেখছে এই ফাইনালকে। আফকন ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হলেও দুই দল এর আগে একে অপরের বিপক্ষে খেলেছে ৩২ বার। যেখানে মরক্কো ১৮ ও ৬ ম্যাচে জয় পেয়েছে সেনেগাল। এ ছাড়া পয়েন্ট ভাগাভাগি হয়েছে ৭ ম্যাচে।

এদিকে চতুর্থবারের মতো আফকন ফাইনালে খেললেও ২০২১ সালে মিসরকে হারিয়ে প্রথম শিরোপা জেতে সাদিও মানের দল। অন্য দিকে প্রায় অর্ধশতাব্দীর আক্ষেপ ঘোচাতে মরিয়া স্বাগতিক মরক্কো। ১৯৭৬ সালের পর আর কখনোই আফ্রিকার সেরা হতে পারেনি লেস লায়ন্সরা।

  • সর্বশেষ