শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর

স্পোর্টস ডেস্ক : ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস এবং সূচি ঘোষণার মঞ্চ থেকেই তাকে পুরস্কৃত করেছে ফিফা। নোবেল শান্তি না পেলেও ফিফার দেওয়া শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে বিভ্রান্তিতে ফুটবলপ্রেমীরা।

আদৌ আমেরিকায় গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে তো? উত্তর খুঁজছেন ব্রাজিল-সহ ৭৫ দেশের ফুটবলপ্রেমীরা। প্রশ্ন আরও আছে, নেইমাররা নিজেরাও খেলতে যাওয়ার অনুমতি পাবেন তো? --- সংবাদপ্রতি‌দিন

বুধবার ‌দিবাগত দরাতেই আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। রাশিয়া, ইরান, আফগানিস্তান-সহ মোট ৭৫টি দেশের জন্য ভিসা বন্ধ করতে চলেছে আমেরিকা। মূলত অভিবাসী নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করছে। 

তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্প যে তালিকা ঘোষণা করেছেন তাতে ব্রাজিল, কলম্বিয়া, মিশর, হাইতি-সহ এমন বহু দেশ আছে তাঁদের জুনে আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই দেশগুলির কী হবে? আদৌ তারা বিশ্বকাপে খেলতে পারবে তো?

advertisement

প্রশ্নের উত্তর অবশ্য ট্রাম্পের নির্দেশিকাতেই রয়েছে। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, এই ৭৫টি দেশের নাগরিকদের জন্য ওয়ার্কিং ভিসা বাতিল হয়েছে ঠিকই কিন্তু টুরিস্ট বা বিজনেস ও অন্যান্য ভিসা বন্ধ করা হচ্ছে না। ফুটবলার এবং সমর্থকরা টুরিস্ট ভিসাতে আবেদন করে আমেরিকাতে যেতেই পারেন। তা সত্ত্বেও অবশ্য বিভ্রান্তি কাটছে না ফুটবলপ্রেমীদের মধ্যে। তাঁদের মনে আশঙ্কা, অহেতুক ভিসার চক্করে হয়রান হতে হবে না তো?

উল্লেখ্য, ১১ জুন থেকে শুরু ফুটবলের মেগা ইভেন্ট। বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই। ইতিমধ্যেই বিশ্বকাপের সূচি ঘোষিত হয়েছে। এসবের মধ্যেও অবশ্য টিকিটের চাহিদা তুঙ্গে।

টিকিটের দাম চূড়ান্ত বেশি হওয়া সত্ত্বেও ইতিমধ্যেই ৫০ কোটি মানুষ টিকিটের জন্য আবেদন করেছেন। বেশিরভাগটাই অবশ্য ইউরোপ থেকে। যে দেশগুলি নিষেধাজ্ঞার তালিকায় নেই।

  • সর্বশেষ