শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউক্যাসলকে হারিয়ে ইএফএল কাপে ফাইনালের দ্বারপ্রা‌ন্তে ম‌্যান‌চেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : ইএফএল কা‌পের দুই দ‌লের লড়াইটা দুর্দান্ত হ‌য়ে‌ছে। ত‌বে গো‌লের সু‌যোগ কা‌জে লা‌গি‌য়ে ২-০ গো‌লে ম‌্যাচ জি‌তে নেয় ম‌্যান‌চেস্টার সি‌টি। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে দুই দলের লড়াইয়ে নিউক্যাসল গোল করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে নিউক্যাসল শট নিয়েছে ১০টি, অপরদিকে সিটিজেনরা ১১টি শট নেয়।

সিটির প্রথম গোলটি আদায় করতে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেরোমি ডকুর বাঁদিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে বল জালে পাঠান সিটির নতুন সাইনিং সেমেনয়ো। সিটিতে যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোল পেলেন ঘানার এই তারকা।

দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে। ম্যাচের ৯৮তম মিনিটে রায়ান শেরকি সিটির জয় নিশ্চিত করেন। ডি-বক্সের ভেতরে নুরির ব্যাক পাস থেকে দারুণ এক গোল করেন ফরাসি এই মিডফিল্ডার।

এই দুই দলের পরের লেগ অনুষ্ঠিত হবে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। সেখানে দুই গোলে এগিয়ে থেকে মাঠে নামবে সিটিজেনরা। অবিশ্বাস্য কিছু না হলে লিগ কাপের ফাইনাল অনেকটা নিশ্চিত ম্যানচেস্টার সিটির।

এদিকে বুধবার (১৪ জানুয়ারি) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল।

  • সর্বশেষ