শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি

স্পোর্টস ডেস্ক :  খেলোয়াড়, কোচ কিংবা কোচের সহকারীদের লাল কার্ড দেখার ঘটনা ফুটবলে প্রায়ই দেখা যায়। এবার অদ্ভুত এক ঘটনার স্বাক্ষী হলো ফুটবল। রেফারির রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে একজন দর্শককে।

এমন বিরল ঘটনার জন্ম দিয়েছে স্কটল্যান্ডের পেশারদার ফুটবল লিগে। দেশটির চতুর্থ সারির লিগ—লিট টু’তে একটি ম্যাচে দর্শককে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। গত শনিবার ঘরের মাঠে এডিনবার্গ সিটি ৪-১ গোলে স্টার্লিং অ্যালবিয়নের বিপক্ষে হেরে যায়। এই ম্যাচে রাসেল ম্যাকলিনের হ্যাটট্রিকে পাওয়া জয় ক্লাবটিকে স্কটিশ লিগ টু-তে পয়েন্ট টেবিলে ছয়ে নিয়ে আসে। বিপরীতে এডিনবার্গ সিটি লিগের তলানিতে অবস্থান করছে। ---- টি স্পোর্টস

তবে ম্যাকলিনের তিন গোলের চেয়ে তোলপাড় সৃষ্টি হয়  ম্যাচের ৮৬ মিনিটে ঘটনা। যখন রেফারি জোশ হে এমন এক দর্শককে রেড কার্ড দেখান যিনি পুরো ম্যাচে বিঘ্ন সৃষ্টি করছিলেন। রেফারি নিরাপত্তারক্ষীদের ওই দর্শককে মাঠ থেকে সরানোর জন্য নির্দেশ দেন। 

অবশ্য স্কটল্যান্ডের একটি সংবাদমাধ্যম  দ্য ন্যাশনাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, রেফারি এটি ‘হাস্যরসাত্মকভাবে’ করেছেন, যা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি খোরাক জোগায়।  জানা গেছে, বাস্তবে দর্শককে মাঠ থেকে বের হওয়ার আদেশ দেওয়া হয়নি।

advertisement

তবুও, স্টার্লিং অ্যালবিয়ন এই ঘটনার ছবি তাদের এক্সে (টুইটার) পোস্ট করলে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। 

একজন লিখেছেন, ‘হাস্যকর! এর কোনো মানে নেই। সবচেয়ে খারাপ অবস্থায় রেফারি শুধু দর্শকের দোষ নথিভুক্ত করতে পারেন, এবং যদি নিরাপত্তারক্ষীরা মনে করে আচরণ অগ্রহণযোগ্য, তখন তাদের বের করে দেওয়া যেতে পারে। রেফারি দর্শককে লাল কার্ড দেখানো শুধুই নিজেকে বড় করার চেষ্টা।

অন্য একজন দর্শক উল্টো রেফরিকেই লাল কার্ড দেখানোর কথা বলেন, ‘দর্শকরা রেফারিকে রেড কার্ড দেখানো দরকার ছিল। এডিনবার্গ সিটির গোলের সময় হ্যান্ডবল মিস হয়েছে, ম্যাকলিনকে গলায় আঘাত করা নিয়ে পেনাল্টি হয়নি, এবং স্ট্যান্ড সাইড লাইনম্যানও ভীষণ বাজে ছিল। রেফারিদের সিদ্ধান্ত হতাশাজনক ছিল।

  • সর্বশেষ