শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক :  শ্বাসরুদ্ধকর লড়াই‌য়ের পর রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবা‌রো স্প‌্যা‌নিশ সুপা‌র কোপা  চ‌্যা‌ম্পিয়ন বা‌র্সেলোনা। জেদ্দায় সুপার কাপের ফাইনালে রিয়াল ও বার্সার লড়াইটা চলল সমানে সমান। যদিও ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। 

গোলের সূচনা করেন রাফিনহা। ৩৬তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা। নাটকটা হয়েছে প্রথমার্ধে বাড়ানো সময়ে। ৫ মিনিটে দুই দল তিনটি গোল করে। প্রথম যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস। ডি-বক্সে ঢুকে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার এক গোল করেন তিনি।

তার দুই মিনিট পরই পেদ্রির পাস থেকে বার্সাকে আবারও লিড এনে দেন লেভানডোভস্কি। তবে থেমে থাকেনি রিয়াল, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।

৭১তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ১০ গজ দূর থেকে স্লাইডে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। এক মিনিট পরই তৃতীয় গোলের দেখা পায় কাতালান দলটি। বক্সের ভেতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনহার শট আসেন্সিওর পায়ে লেগে জালে জড়ায়। বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে রাফিনহার সপ্তম গোল এটি।

শেষ সময়ে দারুণ কিছু সুযোগ পেয়েছিল রিয়াল। তবে তাদের হতাশ করেন বার্সা গোলরক্ষক। ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার চতুর্থ ট্রফি এটি।

  • সর্বশেষ