শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আফ্রিকান কাপ অব নেশন্স ফুটব‌লে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো

স্পোর্টস ডেস্ক : গ্রুপে  নিজেদের শেষ ম্যাচে জাম্বিয়াকে ৩-০ গোলে হারায় মরক্কো। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আশরাফ হাকিমি এই ম্যাচে ফিরেছেন। মরক্কোর হয়ে জোড়া গোল করেছেন এল কাবি। বাকি গোলটি করেন ব্রাহিম দিয়াজ।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা দিল মরক্কো। গ্রুপের আরেক ম্যাচে মালি গোলশূন্য ড্র করেছে কোমোরোসের সঙ্গে। গ্রুপের তিন ম্যাচেই ড্র করেছে মালি, তাতেই শেষ ষোলোতে উঠেছে তারা।

এদিকে গ্রুপ 'বি' থেকে শেষ ষোলোর টিকিট কেটেছে মিশর এবং দক্ষিণ আফ্রিকা। মিশর নিজেদের শেষ গ্রুপ ম্যাচে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে। এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে মোহাম্মদ সালাহকে।

অপরদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সপ্তম মিনিটে আফ্রিকাকে এগিয়ে দেন মোরেমি। তবে ১৯তম মিনিটেই সমতায় ফেরে জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় হাফে আবারও লিড পায় দক্ষিণ আফ্রিকা। ৫০তম মিনিটে গোল করেন ফস্টার। ৭৩তম মিনিটে আত্মঘাতী গোল থেকে আবারও সমতায় ফেরে জিম্বাবুয়ে।

ম্যাচটি ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। তবে ৮২তম মিনিটে আফ্রিকার জয় নিশ্চিত করেন আপোলিস।

  • সর্বশেষ