শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক ক‌ষ্টে আতালান্তাকে হারা‌লো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : ইতা‌লির সি‌রি আ লিগ মাঝ প‌থে আবার জ‌মে উঠ‌লো। নিউ ব্যালেন্স এরিনায় রোববার (২৮ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল আতালান্তা ও ইন্টার মিলান। এই ম্যাচে আতালান্তাকে ১-০ গোলে হারায় ক্রিস্টিয়ান চিভুর ইন্টার। আর এই জয়ে এসি মিলানকে পেছনে ফেলে আবারও টেবিলের শীর্ষে উঠলো তারা।

ম্যাচের একমাত্র গোলটি ছিলেন লাউতারো মার্টিনেজ। এই আর্জেন্টাইনের গোলই ব্যবধান গড়ে দেয়। শীর্ষস্থান পুনরুত্থান করে ইন্টার।

এদিকে ১৬ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। তার এক পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে নাপোলি। আর ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চার রয়েছে জুভেন্টাস।

এছাড়াও, শিরোপার দৌড়ে আছে রোমাও। ১৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩০। এখন প্রতি ম্যাচের পরই টেবিলের অবস্থান বদলে যাচ্ছে। এক ম্যাচে এক দল শীর্ষে থাকলে অপর ম্যাচ জিতে অন্য দল উঠে আসে শীর্ষে।

ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। শেষ পাঁচ মৌসুমে দুইবার করে শিরোপা জিতেছে নাপোলি ও ইন্টার। একবার জিতেছে এসি মিলান। ২০১৯-২০ মৌসুমে শেষবার লিগ শিরোপা জিতেছিল জুভেন্টাস।

  • সর্বশেষ