শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ এনরিকের সঙ্গে আজীবনের চুক্তি কর‌তে যা‌চ্ছে পিএসজি   

স্পোর্টস ডেস্ক : লুইস এনরিকে পিএসজির ইতিহাস বদলে দেওয়া কোচ।  কাড়িকাড়ি টাকা ঢেলেও যে স্বপ্ন অধরাই থেকে যাচ্ছিল ফরাসি ক্লাবটির, সেখানে সেই স্বপ্নের রূপকার হিসেবে হাজির হন স্প্যানিশ এই কোচ। 

এনরিকের কোচিংয়ে পিএসজি পেয়েছে তাদের আরাধ্য ইউরোপ শ্রেষ্ঠত্যের শিরোপা। স্বাভাবিকভাবেই এই কোচকে এখন মাথায় তুলে রাখার কথা পিএসজির। ---- টি স্পোর্টস

এনরিকের ওপর পিএসজির সন্তুষ্টির মাত্রা কতটা, সেটা হয়তো কদিন পরে স্বাক্ষী হতে পারে ফুটবলবিশ্ব। ৫৫ বছর বয়সী এই কোচের সঙ্গে নাকি নজিরবিহীন এক চুক্তির কথা ভাবছে পিএসজি। 

ইউরোপ চ্যাম্পিয়নরা এনরিকের সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তির পরিকল্পনা করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস-এর একটি প্রতিবেদন এমনটাই বলছে।

পিএসজির সঙ্গে এনরিকের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তবে তার আগেই নতুন প্রস্তাব দিতে চায় ক্লাবটি। দিয়ারিও- এর প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি কর্তৃপক্ষ ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে’ এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি, যাকে বলা হচ্ছে ‘আজীবন চুক্তি’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এনরিকের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। তারা চান, যতদিন সম্ভব তিনিই ফরাসি জায়ান্টদের নেতৃত্ব দিন। পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে এনরিককে।

২০২৩ সালে ক্রিস্তোফ গালতিয়েরকে ছাঁটাই করে লুইস এনরিককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিএসজি। এরপর থেকেই স্প্যানিশ কোচের হাত ধরে নতুন উচ্চতায় উঠেছে প্যারিসের ক্লাবটি। গত মৌসুমে এনরিকের নেতৃত্বেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথম ‘ট্রেবল’ জয়েরও কীর্তি গড়ে।

পিএসজির এ বছরের সবশেষ শিরোপা ছিল ফিফা ইন্টারকন্টিনেন্টাল ট্রফি। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে ২০২৫ সালে মোট ছয়টি শিরোপা ঘরে তুলে তারা। ইউরোপের ফুটবল ইতিহাসে এর আগে যে কীর্তিতে নাম লিখিয়েছিল শুধু বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে পিএসজির ডাগ-আউটে ছিলেন এনরিকে। এর মধ্যে—৯৮টি জয়, ২৬টি ড্র ও ১৯টি হার। জয়ের হার ৬৮.৫৩ শতাংশ।

পিএসজির স্বপ্ন জয়ের সারথি হওয়া এনরিকে তাই অনেকটা চোখের মণি এখন ক্লাবটির। ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল কোচকে কি হাতছাড়া করার কোনো ঝুঁকি নিতে পারে ফরাসি চ্যাম্পিয়নরা?

  • সর্বশেষ
  • জনপ্রিয়