শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিও‌নেল মে‌সির বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, বি‌য়ে স্থগিত

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর শারীরিক অবস্থার কারণে আগামী মাসে তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক সংবাদধ্যম।

মারিয়া সোল মায়ামিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ড, গোড়ালি ও কবজির হাড় ফেটেছে, একাধিক জায়গায় জখম হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। --- টি স্পোর্টস

আর্জেন্টিনার টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানান, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি তাঁর সঙ্গে কথা বলে জানিয়েছেন, মারিয়া সোল এখন বিপদমুক্ত হলেও তাঁকে দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। এ কারণেই তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিও শহরে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য হুলিয়ান ‘তুলি’ আরেয়ানোকে বিয়ে করার কথা ছিল মারিয়া সোলের। ওই অনুষ্ঠানে মেসি পরিবারের সব সদস্য, এমনকি লিওনেল মেসিও উপস্থিত থাকার কথা ছিল।

advertisement

দে ব্রিতো বলেন, ‘মেসির বোন এখন ভালো আছে, তিনি আশঙ্কামুক্ত। কিন্তু তাঁর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে, যেগুলোর চিকিৎসা বেশ জটিল। এ ছাড়া তাঁর মেরুদণ্ডের দুটি কশেরুকা ভেঙে গেছে। তিনি ইতিমধ্যে রোজারিওতে পুনর্বাসন শুরু করেছেন।’

তিনি আরও জানান, মারিয়া সোলের গোড়ালি ও কবজিতেও ফাটল ধরা পড়েছে। দুর্ঘটনার সময় তিনি অজ্ঞান হয়ে একটি দেয়ালে আঘাত পান বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 মারিয়া সোল মেসি পেশাগতভাবে একজন ডিজাইনার ও উদ্যোক্তা। তিনি নিজের ব্র্যান্ড গড়ে তুলেছেন এবং বিভিন্ন সময়ে ভাই লিওনেল মেসির বিভিন্ন প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত গণমাধ্যমের আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন।

দুর্ঘটনার পর মেসি পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং মারিয়া সোলের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

  • সর্বশেষ