শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সালাহর গোলে আফ্রিকান কাপ অফ নেশনসে শুভ সূচনা মিশ‌রের

স্পোর্টস ডেস্ক : মিশর আফ্রিকান কাপ অফ নেশনস (আফকন)-এর উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে। ম্যাচের একদম শেষ মুহূর্তে মোহামেদ সালাহর করা গোলে হারতে বসা ম্যাচ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সাতবারের চ্যাম্পিয়নরা।

লিভারপুল তারকা সালাহর ট্রফি ক্যাবিনেট ক্লাব ফুটবলের অর্জনে ঠাসা থাকলেও জাতীয় দলের হয়ে আফকন শিরোপা জেতা এখনো বাকি। মরক্কোর আগাদিরে অনুষ্ঠিত এই ম্যাচে সেই অধরা শিরোপার লক্ষ্যেই মাঠে নেমেছিলেন তিনি। ---- বাংলা‌নিউজ

তবে ম্যাচের শুরুটা মিশরের জন্য মোটেও সুখকর ছিল না। খেলার ধারার বিপরীতে প্রথমার্ধে প্রিন্স ডুবের গোলে লিড নেয় জিম্বাবুয়ে। গোল খেয়ে মিশর মরিয়া হয়ে আক্রমণ করলেও ফিনিশিংয়ের দুর্বলতা এবং জিম্বাবুয়ের ৪০ বছর বয়সী গোলরক্ষক ওয়াশিংটন আরুবির দক্ষতায় বারবার বাধাগ্রস্ত হচ্ছিল তারা। 

অবশেষে ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার ওমর মারমুশ জোরালো শটে গোল করে মিশরকে সমতায় ফেরান।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ে ডি-বক্সের ভেতর আলগা বল খুঁজে পান সালাহ। ঠাণ্ডা মাথার নিখুঁত টোকায় বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন এই 'মিশরীয় রাজা'।

আগামী শুক্রবার গ্রুপ বি-এর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মিশর। অন্যদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে লড়তে মারাক্কেশে যাবে জিম্বাবুয়ে।

  • সর্বশেষ