শিরোনাম
◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১০ জনের সেভিয়ার বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের জয়, রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক :  রিয়াল মা‌দ্রিদ জিত‌লেও হাড্ডাহা‌ড্ডি লড়াই হ‌য়ে‌ছে দুই দ‌লের ম‌ধ্যে। দুই দলই গো‌লের সুযোগ হারালও অসংখ্য। এর মাঝেই চমৎকার গোল করলেন জুড বেলিংহ্যাম। শেষ দিকে স্পট কিকে জালের দেখা পেয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপ্পে। সেভিয়াকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেছে সেভিয়া।

ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ের দেখা পেল রিয়াল। লিগে সবশেষ সাত ম্যাচে তাদের কেবল তৃতীয় জয় এটি। বছরের শেষটা জয় দিয়ে করতে পারল তারা।

১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সেভিয়া।
ম্যাচে প্রায় ৫৩ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। সেভিয়ার ১৪ শটের ৫টি লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ