শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক‌ষ্টের জয়ে ‌কোপা দেল‌ রের শেষ ষোলোয় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : নিরঙ্কুশ আ‌ধিপত‌্য ছি‌লো বা‌র্সেলেনার, কিন্তু সেই তুলনায় গোল পায়‌নি তারা। অ‌নেক লড়াই ক‌রে জিত‌তে হ‌য়ে‌ছে। এক কথায় ঘাম ঝরা‌নো জয় পে‌য়ে‌ছে বা‌র্সেলোনা। এই লড়াই‌য়ের মধ‌্যদি‌য়ে  দলকে পথ দেখালেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। জয়ের ধারা ধরে রেখে কোপা দেল রের শেষ ষোলোয় উঠলো বার্সা।

তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারার মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। শেষ বত্রিশের ম্যাচে তাদের অন্য গোলটি করেছেন মার্কাস র‌্যাশফোর্ড। 

ফেররান তরেস, রাফিনিয়া, পেদ্রিসহ আরও কয়েকজনকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান বার্সেলোনা কোচ। পোস্টে হোয়ান গার্সিয়াকেও বিশ্রাম দিয়ে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে সুযোগ দেন ফ্লিক।

পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা বার্সেলোনা এগিয়ে যায় ৭৬তম মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেডে গোলটি করেন ডেনমার্কের সেন্টার-ব্যাক ক্রিস্টেনসেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে ধরে, গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। পরের ম্যাচ বার্সেলোনা খেলবে আগামী রোববার, লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে।

  • সর্বশেষ