শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লুইস এন‌রি‌কে ফিফা বর্ষসেরা কোচ

স্পোর্টস ডেস্ক : ফিফা দ্য বেস্ট কোচ অ্যাওয়ার্ড জিতেছেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কোচ লুইস এনরিকে। মিকেল আরতেতা, হান্সি ফ্লিক, এনজো মারেসকা ও আর্নে স্লটকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিশেষ সম্মানের পুরস্কার অর্জন করেন এই স্প্যানিশ কোচ।

ফিফার সেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন সারিনা ভিগমান। ভিগমান এই সম্মানে সোনিয়া বোমপাস্তোর, জোনাতান জিরালদেজ, সেব হাইনস ও রেনি স্লেজার্সকে পেছনে ফেলেছেন তিনি। ----- টি স্পোর্টস

ইংল্যান্ডকে গত উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন ভিগমান। নেদারল্যান্ডসের সাবেক এই ফুটবলার এই নিয়ে পঞ্চমবার ফিফার বর্ষসেরা কোচের স্বীকৃতি পেলেন। গত সেপ্টেম্বরে নারী ফুটবলেও বর্ষসেরা কোচের পুরস্কার পান তিনি।

ভিডিও বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ভিগমান, “দোহায় আজ রাতে থাকতে না পারায় আমি দুঃখিত, কিন্তু খুব খুশি যে এই অনুষ্ঠানের অংশ হিসেবে আমি এখনও এখানে আছি।

advertisement

এনরিকের অধীনে পিএসজি ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন এরনিকে। ২০১৫ সালে প্রথমবার বছরসেরা হয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’র জিতেছিলেন স্পেন কোচ।

কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হোটেলে আজ ফিফার সেলিব্রেশন ডিনারে ঘোষণা করা হয় সেরা দুই কোচের নাম। দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের দশম অনুষ্ঠানে নারী-পুরুষ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে পুরস্কার।

  • সর্বশেষ