শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হলিউডের সি‌নেমায় দেখা যে‌তে পা‌রে ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো‌কে

স্পোর্টস ডেস্ক : আকর্ষণীয় চেহারা, গ্ল্যামার বা লুকস- কোনওটাই হলিউডের কোনও স্টারের থেকে কম নয়। তাঁকে সিনেমার পর্দায় দেখা গেলে তা হবে বিরাট চমক। এবার কি সেই চমকই আসতে চলেছে? ক্রিশ্চিয়ানো রোনালদো‌কে হলিউডি সিনেমায় দেখা নেহাতই সময়ের অপেক্ষা? 

সেই জল্পনা উসকে দিলেন বিখ্যাত অভিনেতা ভিন ডিজেল। রোনালদোর সঙ্গে পোস্টে তিনি যা লিখেছেন, তাতে অনেকেই মনে করছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র‍্যাঞ্চাইজিতে রোনালদো‌কে দেখা যেতেই পারে।

ঠিক কী লিখেছেন ডিজেল? রোনালদোর সঙ্গে একটি ছবির সঙ্গে ক্যাপশন, ‘সবাই জিজ্ঞেস করছিল, ওঁকে কি ফাস্ট সিরিজে দেখা যাবে? আমি তো বলব, ও-ই আসল। ওর জন্য আমাদের একটা চরিত্র তৈরি করা ছিল।’ তারপরই জল্পনা শুরু হয়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র‍্যাঞ্চাইজির মুখ ডিজেল। এই ফ্র‍্যাঞ্চাইজির দশটা সিনেমাতেই ছিলেন। ---- সংবাদপ্রতি‌দিন

তবে জল্পনা এখানেই শেষ নয়। পোস্টটি ‘এডিট’ করার আগে ডিজেল একটি শর্ট ফিল্মের উল্লেখ করেন। যেখানে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লস ব্যান্ডোরেলস’-এর কথা ছিল। এই সিনেমাটি আসলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র‍্যাঞ্চাইজির দু’টো সিনেমার যোগসূত্র হিসেবে কাজ করেছিল। সেখানে রোনাল্ডোর জন্য নাকি একটি চরিত্র ছিল। 

advertisement

যদি ফের একাধিক সিনেমার মধ্যে যোগসূত্র তৈরির জন্য আরেকটি সিনেমা বানানো হয়, তাহলে কি রোনালদো সেখানে থাকবেন? সেটা হলে কিন্তু রোনাল‌দোকে মূল ফ্র‍্যাঞ্চাইজিতে আনার শক্তপোক্ত কারণ দেখানো যাবে। সেরকম মনে করছেন অনেকে।

যদিও এই নিয়ে ফ্র‍্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মুখ খোলেনি। কিন্তু ফুটবল ও হলিউডকে যদি এবার রোনালদো মিলিয়ে দিতে পারেন, তাহলে সেটা ভক্তদের জন্য বিরাট পাওনা হবে। রোনাল্ডোকে নিয়ে একাধিক ডকুমেন্টরি তৈরি হয়েছে। 

আবার নেইমারকে স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’-এ দেখা গিয়েছিল। ডেভিড বেকহ্যামকে যেমন ‘কিং আর্থার’-এর মতো একাধিক সিরিজে দেখা গিয়েছিল। এবার কি রোনাল‌দো‌কে হলিউডে দেখা যাবে?

  • সর্বশেষ