শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কলকাতায় লজ্জা! হায়দরাবাদে বরণ দেখে মেসি বললেন, এমন ভালবাসা পেয়ে আমি আপ্লুত, কৃতজ্ঞ 

স্পোর্টস ডেস্ক : পারেনি কলকাতা, করে দেখালো হায়দরাবাদ। ফুটবল ইতিহাসে হাজারো মনি মুক্তের সম্ভার যে বাংলায়, সেই বাংলার মুখে চুলকালি মেখেছিল শনিবার মেসির সামনে। ফুটবলের যুবরাজ দেখেছিলেন চূড়ান্ত বিশৃঙ্খলা, অব্যবস্থা আর বাঙালির ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু হায়দরাবাদে গিয়ে একেবারে উল্টো ছবিই দেখলেন লিও। আয়োজক একই ছিল, কিন্তু প্রশাসনই শুধু আলাদা ছিল। 

আর তেলেঙ্গানার প্রশাসন দেখিয়ে দিল কীভাবে একটি ক্রিকেট মাঠে বিশ্বের সেরা ফুটবলারকে বরণ করে নিতে হয়। যা দেখে মেসিও বললেন, ''এমন ভালবাসা পেয়ে আমি আপ্লুত, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ'।  ---- এ‌বি‌পি নিউজ

যুবভারতীতে মেরেকেটে ১০ মিনিট থাকতে পেরেছিলেন মেসি। কিন্তু নিজামের শহরে রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৪০ মিনিট সময় কাটালেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার অধিনায়ক। ঠিক যেন এলেন, দেখলেন আর জয় করলেন। সেখানে কিন্তু কোনও সমস্যার মধ্যেই পড়তে হল না মেসিকে। তাঁকে নিয়ে টানাটানিও করলেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব, তাঁকে নিয়ে সেলফির ঘনঘন আব্দারও দেখা গেল না। নীল সাদা লেজার শো শুরু হতেই বিকেলের পর থেকেই মেসিকে নিয়ে উন্মাদনা বাড়ে। গ্যালারি ভরে গিয়েছিল প্রায় ৪০ হাজারের ওপর দর্শকে।ফুটবলের যুবরাজ ঢুকলেন মাঠে, গোটা মাঠ ছেড়ে দেওয়া হল তাঁকে। তখন মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ চলছিল। 

দুই সতীর্থ লুই সুয়ারেজ় এবং রদ্রিগো ডি পলকে নিয়ে ভিভিআইপি বক্সে দাঁড়িয়ে সেই ম্যাচ দেখতে থাকেন মেসি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও কংগ্রেসের রাহুল গাঁধী পেছনে পেছনে থাকলেন মেসির। আর্জেন্তাইন সুপারস্টার বল নিয়ে দৌড়ালেন, বল নিয়ে ড্রিবলিং করলেন, বাচ্চাদের সঙ্গে খেললেন...গোটা গ্যালারি শুধু  মেসি মেসি করছে..সবশেষে এমন বর্ণাঢ্য বরণ পেয়ে মেসি বললেন, ''তোমাদের সকলের স্নেহের জন্য অনেক ধন্যবাদ। ভারতে তোমাদের সঙ্গে এই দিনগুলো কাটাতে পারা আমাদের জন্য সম্মানের, তাই আমি সত্যিই কৃতজ্ঞ। তোমাদের অনেক ধন্যবাদ।''

আজ মুম্বই ও আগামীকাল দিল্লিতে অনুষ্ঠান রয়েছে মেসির। কিন্তু এই চারটি শহরের থেকে সবচেয়ে বেশি ফুটবল উন্মাদনা কিন্তু বাংলারই। 

হায়দরাবাদের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই বাংলার ফুটবলপ্রেমীরা সোশ্য়াল মিডিয়ায় লিখছেন, 'এমনটাই তো হওয়ার ছিল এখানেও, এভাবেই তো মেসিকে বরণ করতে হত।' আদৌ কি বাংলার প্রশাসনের টনক নড়বে? না কি ফের এমন কোনও গ্লোবাল সুপারস্টারকে ঢাকঢোল পিটিয়ে এনে নিজেদের মুখ পোড়াতে হবে..!

  • সর্বশেষ
  • জনপ্রিয়