শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৬ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উলভারহ্যাম্পটন ওয়ানডারারা‌র্সের ২ আত্মঘাতী গোলে আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক : নিস্প্রান ছি‌লো ছি‌লো প্রথমার্ধের খেলা। লড়াইটা জ‌মে উঠ‌লো শেষ দিকে। প্রতিপক্ষের দুর্ভাগ্যে জয়ের সুবাস পাওয়া আর্সেনাল গোল খেয়ে বসল নির্ধারিত সময়ের শেষ মিনিটে। এরপর এলো নতুন আরেক নাটকীয়তা, আবারও আত্মঘাতী হলো উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। তাতেই রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়ে গেল শিরোপাপ্রত্যাশীরা।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে আর্সেনাল।

প্রিমিয়ার লিগে গত সপ্তাহে অ্যাস্টন ভিলার মাঠে হেরে আর্সেনালের ১৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমেছিল। তিন দিন পরই অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে হারিয়ে জয়ের পথে ফেরে তারা। এবার লিগেও ফিরল জয়ের ঠিকানায়।

লিগ টেবিলের শীর্ষস্থানও সংহত করল মিকেল আর্তেতার দল। ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৩৬।
৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।

  • সর্বশেষ