শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গো‌লে হারালো বার্সেলোনা। জোড়া গোল করে কাতালানদের জয়ের নায়ক কুন্দে। ফ্রাঙ্কফুর্টের হয়ে একটি গোল করেন আন্সগার নাউফ।

ক্যাম্প ন্যুতে তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ফ্রাঙ্কফুর্টের রক্ষণভাগকে। প্রতি আক্রমণে সুযোগ খুঁজে নেয়ার চেষ্টা করে সফরকারীরা। --- সময়‌নিউজ 

এর মধ্যে ২১তম মিনিটে দারুণ এক আক্রমণে কাতালান সমর্থকদের চুপ করিয়ে উচ্ছ্বাসে মাতে জার্মান ক্লাবটি। নাথানিয়েলের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে ফ্রাঙ্কফুর্টকে লিড এনে দেন নাউফ। 

পিছিয়ে পড়ে আক্রমণে আরও ধার বাড়ায় স্বাগতিকরা। তবে সুযোগ করে উঠতে পারছিল না ইয়ামাল-রাফিনিয়ারা। প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকেই।

advertisement

বিরতির পর তাদের সব হতাশা দূর করে দেন কুন্দে। প্রথমে মার্কাস রাশফোর্ড, পরে ইয়ামালের অ্যাসিস্ট থেকে হেডে দারুণ দুটি গোল করে মাত্র চার মিনিটের মধ্যে পিছিয়ে পড়া দলকে লিড এনে দেন এ ফরাসি ডিফেন্ডার। ৫০তম মিনিটে রাশফোর্ডের ক্রস ছয় গজ দূরত্বে অরক্ষিত থেকে নিঁখুত হেডে জালে জড়ান কুন্দে। 

তিন মিনিট পর ইয়ামালের ক্রস প্রায় একই জায়গায় পেয়ে আরেকটি নিঁখুত হেডে ঠিকানায় পাঠান এ ফরাসি। পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় বল দখলে রাখা বার্সা ১৬টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখলেও অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি। 

অন্যদিকে ৬ শটের ৪টি লক্ষ্য বরাবর রাখলেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয় ফ্রাঙ্কফুর্ট। অবশ্য তাদের একটি শট বারে লেগে ফিরে আসে। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

৬ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের ১৪তম স্থানে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সমান ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে ৩০তম স্থানে ফ্রাঙ্কফুর্ট।

  • সর্বশেষ