শিরোনাম
◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন মোহাম্মদ সালাহ : ও‌য়েইন রুনি 

স্পোর্টস ডেস্ক : মিশরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর স‌ঙ্গে লিভারপুলের  সম্পর্কের টানাপোড়েন এখন চরমে। ক্লাবের আচরণ ‘সন্তোষজনক নয়’—এমন অভিযোগ তোলার পর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনি। তাঁর ভাষায়, সালাহ নিজের লিগ্যাসি নিজেই ধ্বংস করছেন।

শনিবার (৬ ডিসেম্বর) লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর সাংবাদিকদের সামনে সালাহ বলেন, অনেকবার বলেছি, কোচের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে সেই সম্পর্ক আর নেই। মনে হচ্ছে ক্লাবই আমাকে দোষারোপের জন্য সামনে ঠেলে দিয়েছে।

৩৩ বছর বয়সী সালাহ গত তিন ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি। লিডসের বিপক্ষেও ছিলেন বেঞ্চে। অথচ লিভারপুলের জার্সিতে তাঁর গোলসংখ্যা ৪২০ ম্যাচে ২৫০টি।

রুনি মনে করেন, সালাহর সাম্প্রতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়, এবং কোচ আরনে স্লটকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

advertisement

নিজের পডকাস্টে রুনি বলেন, স্লটকে এখনই তাঁর কর্তৃত্ব দেখাতে হবে। তাঁকে ডেকে বলতে হবে— তুমি দলের সঙ্গে ভ্রমণ করবে না। মিডিয়ার সামনে এ ধরনের মন্তব্য কোনোভাবেই চলতে পারে না।

রুনির মতে, সালাহর সামনে এখন দুটি পথ—সম্পর্ক ঠিক করা অথবা ক্লাব ছাড়ার প্রস্তুতি নেয়া।

'সমস্যা দ্রুত মিটমাট করা জরুরি। এভাবে চলতে থাকলে সে লিভারপুলে নিজের লিগ্যাসি ই নষ্ট করছে।' বলেছেন রুনি।

  • সর্বশেষ