শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৩ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সঙ্গে ড্র কর‌লো বাংলা‌দেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপে শুরুটা বাজে ছিল নাসরিন একাডেমির। হার দিয়ে যাত্রা হওয়া বাংলাদেশের ক্লাব দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের দল করাচি সিটির সঙ্গে ড্র করেছে। 

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে করাচির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নাসরিন একাডেমি। দুই ম্যাচে নাসরিন একাডেমির পয়েন্ট ১। --- টি স্পোর্টস

ম্যাচ ঘড়ির ২৩ তম মিনিটে প্রীতির প্রচেষ্টা পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষকের গায়ে লেগে ফেরে। দশ মিনিট পর বেঁচে যায় নাসরিন একাডেমি। ক্রস ক্লিয়ার করতে গিয়ে পা চালিয়ে দেন জয়নব বিবি রিতা, ভাগ্য ভালো যে বল উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। একটু পর মরিয়ম মাহমুদের শট যায় ক্রসবারের একটু উপর দিয়ে।

এ অর্ধে করাচি চাপ দিতে থাকে নাসরিন একাডেমির রক্ষণে। ৭২তম মিনিটে মরিয়মের শট আটকে দলের ত্রাতা ইয়ারজান বেগম। শেষ দিকে আনমল হিরা বল নিয়ে বক্সে ঢুকে গেলেও তালগোল পাকিয়ে লক্ষে শট ব্যর্থ হওয়ার একটু পরই বাজে ম্যাচ শেষের বাঁশি।

  • সর্বশেষ