শিরোনাম
◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জয়ের দ্বারপ্রা‌ন্তে গিয়ে হোঁচট খেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ক‌ঠিন সময় পার কর‌ছে লিভারপুল।  এ‌কের পর এক ম‌্যা‌চে প‌য়েন্ট হারা‌নো তা‌দের নিত‌্যদি‌নের ঘটনা। এবা‌রো ব‌্যত‌্যয় হয়‌নি।  এক কথায় দুর্ভাগ‌্য নি‌য়ে মাঠ ছাড়‌তে হ‌য়ে‌ছে তা‌দের। এ‌দিন দুই গোলে এগিয়ে থাকা অবস্থায় মুহূর্তের এক ভুলে গোল খেয়ে বসল লিভারপুল। পরক্ষণেই আরেকটি! জমে উঠল লড়াই। 

তারপরও জয়ের পথেই ছিল দলটি। কিন্তু শেষ সময়ে সবকিছু বদলে দিল লিডস ইউনাইটেড। উজ্জীবিত পারফরম্যান্সে তারা রুখে দিল শিরোপাধারীদের।

লিডসের মাঠে শনিবার বারবার মোড় বদলের প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। 

উগো একিটিকের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এরপর, ডমিনিক ক্যালভার্ট-লুইন ও আন্টোনের গোলে সমতায় ফেরে লিডস। কিছুক্ষণ পর দমিনিক সোবোসলাইয়ের গোলে ফের এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু যোগ করা সময়ে তাদের থেকে পয়েন্ট বের করে নেন তানাকা।

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া লিভারপুল লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। গত সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছিল দলটি।

১৫ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে আছে লিভারপুল। তাদের উপরের দুটি দল ক্রিস্টাল প্যালেস ও সান্ডারল্যান্ডের পয়েন্টও সমান ২৩ করে; তবে প্যালেস একটি ম্যাচ কম খেলেছে। আর ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

  • সর্বশেষ