শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নি‌জের মা‌ঠেই জিত‌তে পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড 

স্পোর্টস ডেস্ক : খেলার শুরুটা দে‌খে ম‌নে হ‌য়ে‌ছে অনায়া‌সে জি‌তে যা‌বে ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড। সেই ল‌ক্ষ্যে গোল ক‌রে এ‌গি‌য়ে যায় তারা।  কিন্তু শেষ রক্ষা হ‌লো না। ইংলিশ প্রিমিয়ার লিগে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলস।

ওল্ড ট্রাফোর্ডে খেলার শুরু থেকেই সফরকারীদের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে ম্যানইউ। ওয়েস্টহ্যামও চালায় পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙে স্বাগতিকরা। ম্যাচের ৫৮ মিনিটে বক্সের ভেতর জটলার মধ্য থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়ান ডিয়োগো দালোত। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যানচেস্টার যখন জয়ের সুবাতাস পাচ্ছিল, তখন শেষ দিকে হিসাব পাল্টে দেন মাগাসা। ৮৩ মিনিটে দারুণ এক প্লেসিংয়ে ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান এই মিডফিল্ডার।

এই ড্রয়ে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে ৮ নম্বরে আছে হুবেন অ্যামুরির দল। আর ১২ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম আছে ১৮তম স্থানে।

  • সর্বশেষ