শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল

নিজস্ব প্রতি‌বেদক: প্রথ‌মে কথা উ‌ঠে‌ছি‌লো সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।  আদ‌তে তেমনটা হচ্ছে না।

ঢাকা পর্ব দিয়েই শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। ৪দিন ঢাকায় খেলা, এরপর সিলেট, চিটাগং এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। 

যদিও এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা। বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। বিপিএল শুরুর কদিন পরেই নতুন বছর শুরু হবে। এমন সময় সিলেট হয়ে ওঠে উৎসবের নগরী। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ঘুরতে যান সেখানে।

এর ফলে সিলেটে পর্যাপ্ত হোটেল ফাঁকা পাওয়া যাচ্ছে না এই সময়ের। একারণে বাধ্য হয়েই ঢাকায় বিপিএল শুরু করতে হচ্ছে আয়োজকদের। এই বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল ঘনিষ্ঠ একটি সূত্র।

আগেই জানা গেছে বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২৬ ডিসেম্বর থেকে। এর আগে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিপিএলের নিলাম। সেখান থেকে প্রতিটি দলই নিজেদের গুছিয়ে নিয়েছে।

  • সর্বশেষ