শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জিরোনার মাঠে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : এবা‌রের লা লিগায় সময়টা ভা‌লো যা‌চ্ছে না রিয়াল মা‌দ্রিদের। লি‌গে টানা তিন ম‌্যা‌চে প‌য়েন্ট হারা‌লো তারা।

‌রোববার দিবাগত রা‌তে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেলে গোলও হজম করল রিয়াল মাদ্রিদ। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরলেও জয়ের পথে ফিরতে পারল না তারা। লা লিগায় আবারও পয়েন্ট হারাল শাবি আলোন্সোর দল।

 জিরোনার মাঠে রোববার রাতে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওনাহি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে সমতা টানেন কিলিয়ান এমবাপে।

লা লিগায় টানা তিন ম্যাচ ড্র করল রেয়াল। শীর্ষে ফেরার সুযোগও হারাল তারা।

১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মাদ্রিদের দলটি। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

অবনমন অঞ্চলে থাকা দলের বিপক্ষে গোলের জন্য ২৫টি শট নিয়ে কেবল ৪টি লক্ষ্যে রাখতে পারে রেয়াল। জিরোনার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ