শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আলা‌ভে‌সের বিরু‌দ্ধে দারুণ জয় বা‌র্সেলোনার

স্পোর্টস ডেস্ক : এই ম‌্যা‌চের আ‌গে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে চেলসির বিপক্ষে ভা‌লো খেল‌তে পা‌রে‌নি বা‌র্সেলোনা।
সাদামাটা পারফরম্যান্সে হেরে ব‌সে তারা। ওই হা‌রের ধাক্কা সামলে ওঠার লড়াইয়ে নেমে শুরুতেই গোল খেয়ে বসে বার্সেলোনা। তবে শঙ্কার কালো মেঘ জমতে দেননি লামিনে ইয়ামাল। তার ও দানি ওলমোর দারুণ নৈপুণ্যে জয়ের পথে ফিরেছে কাতালান ক্লাবটি।

ক‌্যাম্প ন‌্যুয়ে শনিবার লা লিগার ম্যাচে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ইয়ামালের দর্শনীয় গোলে সমতায় ফেরার পর, জোড়া গোল করেন ওলমো।

১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা।

দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২; তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। রোববার জিরোনার বিপক্ষে জিতলে আবার শীর্ষে ফিরবে মাদ্রিদের দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়