শিরোনাম
◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে

স্পোর্টস ডেস্ক : পরাজয় যে‌নো পিছু ছাড়‌ছে না লিভারপু‌লের। ক‌দিন আ‌গে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হ‌য়ে‌ছি‌লো। এই হা‌রের রেশ কাটতে না কাটতেই এবার চ্যাম্পিয়ন্স লিগে ৪-১ গো‌লের বড় ব্যবধানে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের কা‌ছে হারলো লিভারপুল।

৬ষ্ঠ মিনিটে ইভান পেরিসিচের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসভি। বক্সে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

১৬তম মিনিটে বক্সের ভেতর থেকে কোডি গাকপোর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে লিভারপুলকে সমতায় ফেরান ডমিনিক সোবোসলাই।

তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে লিভারপুল। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় সফরকারীরা। আর ৭৩তম মিনিটে ও যোগ করা সময়ে দুই গোল করেন সোহেইব দ্রিউয়েশ।

আসরে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পিএসভি। এদিকে রাতের আরেক ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

  • সর্বশেষ