শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এএফ‌সি এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে ব্রুনাই‌কে ৮-০ গো‌লে হারা‌লো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৪ ন‌ভেম্বর) দুপুরে চী‌নের চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে  এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নি‌জে‌দের দ্বিতীয় ম‌্যা‌চে ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে হয়েছে সমান চারটি করে গোল। লাল-সবুজের জার্সিতে জোড়া গোল করেছেন দুজন— রিফাত কাজী ও অপু রহমান। একবার করে জালের দেখা পেয়েছেন নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আরিফ ও বায়েজিত বোস্তামি।

টানা দুই জয়ে বাছাইপর্বের ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। দুই ম্যাচে তাঁরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মোট ১৩ বার। বিপরীতে নিজেদের জাল টানা দুই ম্যাচেই অক্ষত রেখেছেন গোলকিপার মোহাম্মদ আলিফ রহমান।  --- টি স্পোর্টস

ম্যাচের ১৩ মিনিটে বাম দিক থেকে ফয়সালের থ্রু পাস ধরে অপু দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন। ২৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্যবধান বাড়ান রিফাত।

৩৬ মিনিটে রিদুয়ানের দুর্দান্ত একটি পাস, বল পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ফয়সাল। পরের মিনিটে মানিকের দূরপাল্লার জোরালো শটে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 

বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখেন ফয়সাল, মানিক, অপুরা। তাতে আবারও মেলে গোলের দেখা। ৪৯ মিনিটে রিদুয়ানের পাসে ওপু ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি করেন।

৭৩ মিনিটে ফয়সালের নেওয়া দূরপাল্লার শট গোলরক্ষক বাঁচালেও ফিরতি বলে রিফাত তাঁর দ্বিতীয় গোলটি করেন। দুই মিনিট পর জটলার মধ্য থেকে আলিফের চমৎকার ফিনিশিংয়ে আসে ম্যাচের সপ্তম গোল। ৭৯ মিনিটে বায়জিত প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। যার সৌজন্যে বড় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

  • সর্বশেষ