শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মরক্কোকে হা‌রি‌য়ে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :  শেষ মুহূর্তের গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। দোহায় অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২–১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে সেলেসাওরা।

শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ব্রাজিলের নায়ক ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার জোড়া গোলেই সেমিফাইনালের টিকিট পায় গত আসরের রানার্স আপ ব্রাজিল। ---- চ‌্যা‌নেল২৪

ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেলের দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় মরক্কো। জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণে আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে নির্ধারিত ৯০ মিনিটে আর গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই বাজে শেষ বাঁশি, সেলেসাওদের উৎসব শুরু হয় ২–১ ব্যবধানের জয়ে।

advertisement

অন্যদিকে এদিন আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে, পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। 

আগামী সোমবার (২৪ নভেম্বর) দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় প্রথম সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং রাত ১০টায় ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। 

ইউরোপীয় দুই পরাশক্তির লড়াই যেমন জমবে, তেমনি ব্রাজিল–পর্তুগালের সেমিফাইনালও হতে যাচ্ছে তরুণ প্রতিভায় ভরা এক রোমাঞ্চকর যুদ্ধ।

  • সর্বশেষ