শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছরের জানুয়ারিতেই ফের ঢাকায় আসছে বিশ্বকাপের ট্রফি

বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য এখনো স্বপ্নের মতো। এমনকি এশিয়ান কাপের দরজাও খুলতে পারছে না লম্বা সময় ধরে। তবে কদিন আগে ভারতকে এশিয়ান কাপ বাছাইয়ে ১-০ গোলে হারানোয় দেশের ফুটবলে আনন্দের সময়ে কাটছে। আগামী বছরটা বিশ্বকাপের। বছরের শুরুতেই ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।

পৃষ্ঠপোষক কোকাকোলার সঙ্গে মিলে প্রতিবারই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে ফিফা। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ঢাকায় ১৪ জানুয়ারি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ফুটবলপ্রেমীরা। যদিও ট্রফি ঢাকার কোথায় প্রদর্শন করা হবে তা এখনো ঠিক হয়নি।আজকের পত্রিকাকে আজ ফাহাদ করিম বলেন, ‘ইনশা আল্লাহ জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি।’

ঢাকার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে ট্রফি প্রদর্শন করানো হবে। ২০২২ বিশ্বকাপের আগেও জুনে ঢাকায় আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি। ৩৬ ঘণ্টার সেই সফরে ট্রফি নিয়ে ছিল নানান আয়োজন। হয়েছিল কনসার্টও। ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় এসেছিল বিশ্বকাপ ট্রফি।

বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া ট্রফি স্পর্শ করার অধিকার নেই কারও।আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। এবার তিন ভেন্যু— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে খেলা।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়