শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:২৭ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আর‌বের ক্রাউন প্রিন্সের সঙ্গে হোয়াইট হাউস ডিনারে ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

স্পোর্টস ডেস্ক : পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্য়িা‌নো রোনালদো সৌদি যুবরাজের সম্মানে হোয়াইটহাউস আয়োজিত নৈশভোজে যোগ দেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে এই ডিনারে ছিলেন নানা অঙ্গনের তারকারা।

ডিনারের আগে হোয়াইট হাউসের অতিথিদের সামনে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রোনালদোকে হোস্ট করা তার জন্য 'অনেক সম্মানের'। 

সম্প্রতি, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার দেশের তেলের ওপর নির্ভরতা কমাতে খেলাধুলা ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন। - যমুনা‌নিউজ

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে রোনালদো ডিনারে উপস্থিত ছিলেন। তবে, তিনি ক্রাউন প্রিন্সের অফিসিয়াল দলবলে অংশ ছিলেন কিনা তা নিশ্চিত করেননি।

ডিনারে উপস্থিত ছিলেন ইলন মাস্ক এবং অন্যান্য প্রভাবশালী ব্যবসায়ী, যেমন অ্যাপল সিইও টিম কুক। 

ক্রাউন প্রিন্সকে 'আমাদের বস' হিসেবে মিডিয়ার সামনে মন্তব্য করেন । তিনি সৌদি আরবে পর্যটন ও উন্নয়ন প্রকল্পের প্রসারে অংশগ্রহণ করছেন এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজনের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ