শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০২:১৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জয় দি‌য়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করলো ফ্রান্স ও ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আ‌গেই দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড বিশ্বকা‌পের মূলপ‌র্বে পৌঁ‌ছে‌ছি‌লো। এবার বাছাইপর্বের ম্যাচ শেষ হ‌লো। ‌শেষ ম‌্যা‌চে দুই দলই নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। 

ফ্রান্স ৩-১ গোলে আজারবাইজানকে এবং ইংল্যান্ড ২-০ গোলে জয় পেয়েছে আলবেনিয়ার বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কোনো গোল হজম না করেই ইংল্যান্ড তাদের মিশন শেষ করলো।

বাকুতে ম্যাচের চতুর্থ মিনিটেই ছয় গজ বক্সের বাইরে থেকে আজারবাইজানের স্ট্রাইকার রেনাতের শটে পিছিয়ে পড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আগের ম্যাচেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত থাকায় বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স। --- সময়‌নিউজ

তবে ১৭তম মিনিটে ফিলিপ মাতেতার হেডে সমতা ফেরে তারা। এর ১৩ মিনিট পর কাছ থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন মোনাকোর মিডফিল্ডার আকলিউচে। জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন এই মিডফিল্ডার। বিরতির আগে আজারবাইজান গোলরক্ষকের আত্মঘাতী বলেই আরও পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাছাইয়ের প্রথম পাঁচ রাউন্ডে চারটিতেই হারা আজারবাইজান। এই জয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। একই সময়ে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় ইউক্রেইন, তারা নিশ্চিত করেছে প্লে-অফ।

এদিকে গত মাসেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ইংল্যান্ড তাদের জয়ের ধারা ধরে রেখেছে। শেষ রাউন্ডে হারিয়ে দিয়েছে আলবেনিয়াকে। প্রতিপক্ষের মাঠে এদিন ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। দুটি গোলই করেছেন হ্যারি কেইন।

চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে ছুটে চলেছেন কেইন। এবারের বাছাইয়ে আট ম্যাচে তার গোল হলো আটটি। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে তার মোট গোল ৭৮টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়