শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইতালিকে ৪-১ গো‌লে হা‌রি‌য়ে বিশ্বকাপে নরওয়ে

স্পোর্টস ডেস্ক : ইতা‌লির ভাগ‌্য খারাপ। শুরু‌তে গোল ক‌রেও শেষ পযর্ন্ত হার‌কে মে‌নে নি‌তে হ‌লো। সান সিরোতে রোববার (১৬ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান হালান্ড। বাকি দুইটি গোল আসে নুসা এবং লারসেনের পা থেকে।

সান সিরোতে শুরুটা ভালোই করেছিলো ইতালি। ১১তম মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। বাঁ-দিক থেকে ডি মার্কোর পাস থেকে বল পেয়ে তা জালে জড়ান। প্রথম হাফে আর কোনো গোল করতে পারেনি দুই দলই।

দ্বিতীয় হাফে চলে নরওয়ে শো। ম্যাচের ৬৩তম মিনিটে নুসা নরওয়ের হয়ে সমতা ফেরান। এরপর এক মিনিটের মধ্যে দুই গোল করেন হলান্ড। ৭৮তম মিনিটে ববের ক্রস থেকে অসাধারণ এক গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা। তার পরের মিনিটেই থার্সবির থ্রু বল থেকে আবারও গোল করেন হলান্ড। 

বাছাইপর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন হালান্ড। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইতালির কফিনে শেষ পেরেকটি ঢোকান লারসেন। তাতেই নরওয়ের বড় জয়ের পাশাপাশি ২৮ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়।  

আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইতালিকে খেলতে হবে প্লে-অফে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলতে পারার ঝুঁকিতে এখন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ