শিরোনাম
◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপুল‌কে হা‌রি‌য়ে নি‌জেদের হাজারতম ম‌্যাচ স্মরণীয় ক‌রে রাখ‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি 

স্পোর্টস ডেস্ক :  ইং‌লিশ লি‌গে ম‌্যান‌চেস্টার সি‌টি দারুণ এক জয় পে‌লো নি‌জে‌দের হাজারতম ম‌্যা‌চে। তারা ৩-০ গো‌লে হা‌রি‌য়ে দেয় লিভারপুল‌কে। এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। অপরদিকে, টেবিলের আট নম্বরে নেমে গেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

ম্যাচের ১৩তম মিনিটে লিভারপুলের গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে হলান্ডের নেয়া সেই পেনাল্টি ঠেকিয়ে দেন মামারদাশভিলি। তবে বেশিক্ষণ গোল বঞ্চিত ছিলেন না নরওয়ের এই স্ট্রাইকার। ২৯তম মিনিটে নুনেসের ক্রস থেকে হেডে গোল করে সিটিকে লিড এনে দেন হলান্ড।

প্রথম হাফে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক গোল করে সিটিকে দ্বিতীয় গোল উপহার দেন নিকো গঞ্জালেজ। দ্বিতীয় হাফে লিভারপুলের খেলায় কিছুটা গতি ফেরে। আক্রমণের চেষ্টা চালিয়ে যান সালাহ-গাকপোরা। তবে সিটির ডিফেন্স ভাঙতে পারছিল না তারা।

উল্টো ৬৩ মিনিটে অসাধারণ এক গোল করেন সিটির বেলজিয়ান তারকা ডকু। ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে জড়ান তিনি। তাতেই শেষ হয়ে যায় লিভারপুলের সব আশা। শেষ পর্যন্ত আর গোল হয়নি। ফলে তিন গোলের হার নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।  আর ম‌্যান‌সি‌টিও স্ব‌স্তির নি:শ্বাস নি‌য়ে ঘরমু‌খো হয়।

  • সর্বশেষ