শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সি কি তুরস্কের ক্লাবে যাবেন?

স্পোর্টস ডেস্ক : লিও‌নেল মে‌সি ইন্টার মায়ামিতে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে আর্জেন্টাইন মহা তারকা। 

ডিসেম্বরের মধ্যে শেষ হবে মেসিদের ক্লাব ফুটবলের এই মৌসুম। ২০২৬ সালের মার্চ পর্যন্ত ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির কোনো ম্যাচ নেই। টি স্পোর্টস 

এই বিরতিতে মেসিকে দলে টানতে চায় তুরস্কের ক্লাব গালাতাসারাই। ক্লাবটির সভাপতি দুরসুন ওজবেক ইঙ্গিত দিয়েছেন সেই সম্ভাবনার। 

তুর্কি সংবাদমাধ্যম ফানাতিককে দেওয়া সাক্ষাৎকারে দুরসুন বলেন, ‘গালাতাসারাইয়ের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ট্রান্সফার নীতি। আমাদের আর্থিক অবস্থা ভালো, তাই মেসির মতো খেলোয়াড়ের নাম উচ্চারণ করাও বাস্তবসম্মত। আমরা তুর্কি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার করেছি। ইউরোপে সফল হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছি। সেই লক্ষ্য পূরণে যা দরকার, আমরা করব।‘

সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি ফুটবলে আধিপত্য বিস্তার করেছে গালাতাসারাই। টানা তিন মৌসুমে লিগ শিরোপা জিতেছে দলটি। বড় বড় নাম দলে টেনে আলোচনায়ও ছিল তারা।

প্রথমে লোনে এসে পরে স্থায়ীভাবে যোগ দেন আর্জেন্টাইন ফুটবলার মাউরো ইকার্দি। নাইজেরিয়ার তারকা ভিক্টর ওসিমহেনকে প্রায় ৮৫ মিলিয়ন ডলারে দলে নেয় গালাতাসারাই, যা তুর্কি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। এছাড়া দলে আছেন আইভরিয়ান উইলফ্রিড জাহা, ড্রিস মের্টেন্স ও লুকাস তোরেইরার মতো তারকারাও।

সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জীবন ও ফুটবল দুই-ই উপভোগ করছে। গালাতাসারাইয়ের সঙ্গে মেসি চুক্তিবদ্ব হন কি না সেটি এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়