শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হার এড়া‌লো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : অ‌নেক চেষ্টা  ক‌রে‌ছে বায়ার্ন, কিন্তু কাজ হ‌লো না। ইউ‌নিয়ন বা‌র্লিনের রক্ষণভাগ ভাঙ‌তেই পা‌রে‌নি বায়ার্ন। ফ‌লে ড্রকেই সঙ্গী ক‌রে মাঠ ছাড়‌লো। এক কথায় ইনজু‌রি টাই‌মে হ্যারি কেইনের গোলে হার এড়ালো বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে বাভারিয়ানরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা । ম্যাচের ২৭ মিনিটে কর্নার থেকে আসা বলে শট নেন দানিলহো, গোলকিপার মানুয়েল নয়্যারের হাত ফসকে বল জড়ায় জালে। বিরতির আগেই সমতায় ফেরে বায়ার্ন। ৩৮ মিনিটে দূর থেকে নেওয়া দারুণ শটে গোল করেন লুইস দিয়াস।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। যদিও একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি তারা।

৮৩ মিনিটে দানিলহোর গোলে আবারও লিডে যায় বার্লিন। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে টম বিসশফের ক্রস থেকে হেডে গোল করেন হ্যারি কেইন। তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
বুন্দেসলিগায় মোট ১০ ম্যাচে ১২ নিয়ে টেবিলের ১০ নম্বরে ইউনিয়ন বার্লিন।

  • সর্বশেষ