শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৪:১১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা বিশ্ব শান্তির জন্য পুরস্কার দেবে 

স্পোর্টস ডেস্ক : প্রতি বছর শান্তিতে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ ভূমিকা রাখা ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে।

বুধবার ‘ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড’ নামে নতুন বার্ষিক পুরস্কার চালুর কথা জানায় ফিফা। --- অলআউট স্পোর্টস

এ বিষয়ে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ক্রমবর্ধমান অশান্ত ও বিভক্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা সংঘাত বন্ধে কাজ করছে এবং মানুষকে একত্রিত করছে তাদেরকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি।

ফুটবল শান্তির প্রতীক। পুরো বিশ্বের ফুটবল সম্প্রদায়ের তরফ থেকে ‘ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড’ সেই সব মানুষদের সম্মান জানাবে, যারা মানুষকে এক করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার বার্তা ছড়িয়েছে।

Advertisement

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। গত আগস্টে এই দিনক্ষণ ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে ইনফান্তিনো বলেছিলেন, “আমরা বিশ্বকে এক করছি, মি. প্রেসিডেন্ট। এখানে আমেরিকায় আমরা বিশ্বকে এক করছি এবং এতে আমরা অত্যন্ত গর্বিত।”

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো, যা নিয়ে পরবর্তীতে নোবেল কমিটির সমালোচনা করেছিল হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। টুর্নমেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, যেখানে ১৬টি শহরে রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ