শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় এল‌চে‌কে ৩-১ গো‌লে হারা‌লো বা‌র্সেলোনা

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পারফর‌মেন্স দে‌খি‌য়ে স্প্যানিশ লা লিগায় এলচে'র বিপক্ষে ৩-১ গো‌লে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার (২ নভেম্বর) নিজেদের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে প্রতিপক্ষকে আতিথ্য দেয় বার্সা।

ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকো হারের হতাশা ভুলে এই ম্যাচে শুরুটা দারুণ করে কাতালানরা। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোলের লিড নিয়ে এলচে'কে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা।

ম্যাচের ৯ মিনিটে মাঠের বাইরের ঘটনায় আলোচনায় থাকা লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা। বালদের কাছ থেকে বল পেয়ে দুজনের মাঝে জোড়ালো শটে স্কোরলাইন ১-০ করেন এই ফরওয়ার্ড। আনন্দের রেশ না কাটতেই দুই মিনিট পর ফেরমিন লোপেজের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ দিয়ে স্কোর লাইন ২-১ করেন রাফা মির। -- যমুনা‌নিউজ

দ্বিতীয়ার্ধের ১৬তম মিনিটে দারুণ এক গোলে বার্সারপক্ষে ব্যবধান আরও বাড়িয়ে নেন মার্কাস রাশফোর্ড। পরবর্তীতে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। তবে বার্সার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় এলচের ফরোয়ার্ড বাহিনী। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

উল্লেখ্য, এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ