শিরোনাম
◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের ট্রফি দু'এক দি‌নের ম‌ধ্যে ভারতীয় বো‌র্ডে পৌঁছা‌বে, না এ‌লে বিকল্প ব‌্যবস্থা: বি‌সি‌সিআই স‌চিব

স্পোর্টস ডেস্ক : ভারত এশিয়া কাপ জিতলেও এসিসি চেয়ারম্যান তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। সেই ট্রফি এখনও তাদের হাতে আসেনি। 

তবে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়ার আশা, আগামী এক-দু’দিনের মধ্যে মুম্বইয়ে বোর্ডের দফতরে ট্রফি চলে আসবে। না এলে কী ব্যবস্থা নেওয়া হবে নকভির বিরুদ্ধে, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।

ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া হয়নি। নকভি কিছুতেই অন্য কারও হাত দিয়ে ট্রফি দেওয়াতে চাননি। ভারতও নিজের অবস্থানে অনড় ছিল। প্রায় এক মাস কেটে গেলেও ভারত ট্রফি পায়নি।

শুক্রবার (৩১ অ‌ক্টোবর) সংবাদ সংস্থাকে শইকীয়া বলেছেন, “এক মাস কেটে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি। এটা নিয়ে আমরা বেশ অখুশি। আমরা এটা নিয়ে বার বার বলেছি। 

১০ দিন আগে চিঠি পাঠানো হয়েছে এসিসি চেয়ারম্যানকে। তার পরেও বিষয়টা সমাধান হয়নি। এখনও এসিসি নিজেদের হেফাজতে ট্রফি রেখে দিয়েছে। আশা করি দু’-এক দিনের মধ্যে মুম্বইয়ে বোর্ডের দফতরে ট্রফি চলে আসবে।

তার পরেও নকভির অবস্থানে বদল না হয়? শইকীয়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ৪ নভেম্বর আইসিসি-র বৈঠকে বিষয়টি জানানো হবে। 

শইকীয়ার কথায়, “বিষয়টা কী ভাবে সামলানো হবে সে ব্যাপারে আমরা পুরোপুরি তৈরি। ভারতবাসীকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, ট্রফি দেশে আসবেই। কবে আসবে সেটা বলতে পারব। 

এক দিন সেটা আসবেই। আমরা পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছি। ট্রফি জিতেছি। সব হিসাব রয়েছে। শুধু ট্রফিটাই মিলছে না। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়