শিরোনাম
◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আল ই‌তিহা‌দের কা‌ছে হে‌রে  কিংস কাপ থে‌কে রোনাল‌দোর আল নাসরের বিদায়

স্পোর্টস ডেস্ক : ফয়সালা প্রথমা‌র্ধেই হ‌য়ে গে‌ছে। দুর্দান্ত দাপ‌টে খে‌লেও শেষ রক্ষা কর‌তে পার‌লো না ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর আল নাসর দল। ২-১ গো‌লে আল নাসর‌কে হা‌রি‌য়ে উৎ‌রে গে‌লো ক‌রিম বেন‌জেমার দল আল ই‌তিহাদ। 

এ‌দিন ম্যাচের প্রথম অ‌র্ধেই  তিনটি গোল হয়। ১৫তম মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে বেনজেমাকে দারুণ এক পাস দেন মুসা দিয়াবি। সেই বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি ইতিহাদের অধিনায়ক বেনজেমা।

তবে সমতায় ফিরতে দেরি করেনি আল নাসর। ৩০তম মিনিটে রোনালদোর বাঁ দিক থেকে দেয়া বল ডি-বক্সের ভেতরে পেয়ে তা জালে জড়ান অ্যাঞ্জেলো। তবে লিড নিয়েই প্রথম হাফ শেষ করে ইতিহাদ।

প্রথম হাফে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে ইতিহাদের হয়ে গোল করেন হুসেম আওয়ার। দ্বিতীয় হাফের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আল ইতিহাদের আহমেদ আল-জুলাইদান। 

তাতে দ্বিতীয় হাফের প্রায় পুরো সময়টাতেই দশ জন নিয়ে খেলতে হয় তাদের। তবুও ইতিহাদকে আর গোল দিতে পারেনি আল নাসর।

৫৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদোর। তবে অফসাইডের ফাঁদে পড়েন তিনি। এছাড়াও, ৭৫তম মিনিটে রোনালদোর একটি ফ্রি কিক প্রতিপক্ষের বারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আর গোলের সুযোগ্যা পায়নি আল নাসর। তাতে কিংস কাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়