শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১২‌ ডি‌সেম্বর কলকাতায় আস‌ছেন মে‌সি, খাবেন ভা‌তসহ চিংড়ি, ইলিশ, মিষ্টি দই আ‌রো অ‌নেক কিছু

স্পোর্টস ডেস্ক : কলকাতায় আবার আসছেন ফুটবল বি‌শ্বের সুপার স্টার লিওনেল মেসি। শহরজুড়ে এখন চাপা উচ্ছ্বাস, উন্মাদনা আর অপেক্ষা। আগামী ১২ ডিসেম্বর কলকাতার মাটিতে পা রাখবেন ফুটবলের রাজপুত্র। পরের দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর জন্য আয়োজিত হয়েছে এক বিশেষ কনসার্ট ও কর্মসূচি। 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের উপস্থিতিতে শীতের কলকাতার উষ্ণতা যে একটু হলেও বেড়ে উঠবে, সে ব্যাপারে সন্দেহ কই। ফুটবলের মক্কা বলে পরিচিত শহরে আর্জেন্টিনার মহাতারকাকে একবার চোখের দেখা দেখার জন্য হিড়িক পড়ে্ যাবে, মত মেসির ভক্তদের।

advertisement

কলকাতায় এসে আর্জেন্টিনার মহাতারকার পাতে কী কী বিশেষ খাবার থাকবে?  শারীরির সক্ষমতা সর্বোচ্চ স্তরে রাখতে মেসিকে মেনে চলতে হয় কড়া ডায়েট। তবে কোথাও গেলে তিনি সেই নিয়মকে সরাসরি রেড কার্ড না হলেও হলুদ কার্ড দেখান বলে জানাচ্ছেন আয়োজকরা। মানে, স্থানীয় খাবার চেখে দেখেন বিশ্বজয়ী ফুটবলার। এবারও তার ব্যত্যয় হবে না। 

মেগা ইভেন্টটির আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, কলকাতায় এসে মেসিকে দেওয়া হবে একটি খাঁটি বাঙালি খাবার। মেসির ভোজের মেনুর ব্যাপারে খোলসা করলেন তিনি। বলেন, 'মেসিকে আমরা পুরো বাঙালি খাবার খাওয়াব। 

advertisement

যদিও উনি কঠোর ডায়েট মেনে চলেন, তবু অল্প অল্প করে চেখে দেখবেন।' মেসির দৈনন্দিন খাদ্যতালিকায় সাধারণত থাকে চর্বিহীন প্রোটিন যেমন মুরগি ও মাছ, কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন মিষ্টি আলু, প্রচুর ফল, সবজি, বাদাম, বীজ ও জলপাই তেল। তিনি চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলেন তার বদলে থাকে স্বাস্থ্যকর পানীয়।

তবু শতদ্রুর দাবি, মেসি যেখানে যান, সেখানকার স্থানীয় খাবার একটু হলেও ট্রাই করেন। তাই কলকাতায় এসেও তিনি বাঙালি খাবারের স্বাদ নেবেনই। তাই কলকাতায় মেসির থালায় থাকবে বাঙালির প্রিয় নানা পদ। সুক্তো, আলু পোস্ত, সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারি, ভাত ও ডাল।

advertisement

 আর ডেজার্টে থাকবে মিষ্টি দই, যা শতদ্রুর কথায়, 'মাস্ট আইটেম'! তিনি বলেন, 'মেসি হয়তো পুরোটা খাবেন না, কিন্তু চামচে করে সবকিছু চেখে দেখবেন। কলকাতার সেরা সেফদের তৈরি খাবার আনানো হবে। বিশেষ করে মিষ্টি দইয়ের প্রতি উনি আগ্রহী।' মেসির থাকার ব্যবস্থা করা হচ্ছে তাজ বেঙ্গল হোটেলে, আর মূল অনুষ্ঠান হবে যুবভারতীতে।

  • সর্বশেষ