শিরোনাম
◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি ◈ অ‌ধিনায়ক শান্ত বললেন, বাংলাদেশ সিরিজ হালকা ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইতা‌লিয়ান ফুটবল দল জুভেন্টাসের কোচ তুদোর বরখাস্ত

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাস ক্লাব কর্তৃপক্ষ সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে কোচ তুদোরকে ছাঁটাইয়ের কথাটি জানায় । চলতি বছরের মার্চেই জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন ৪৩ বছর বয়সি এই ক্রোয়েট কোচ।  

২০০৬-০৭ মৌসুমে দিদিয়ে দেশমের পর তিনিই ছিলেন জুভেন্টাসের প্রথম বিদেশি কোচ। তার কোচিংয়ে গত মৌসুমে চার নম্বরে থেকে সিরি আ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায় তুরিনের বুড়িরা।

এদিকে চলতি মৌসুমের শুরুটাও ভালোই করেছিলো জুভেন্টাস। সিরি আ'র প্রথম তিন ম্যাচেই জয় পায় দলটি। এরপরই তারা পথ হারিয়ে ফেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। এই সময়ে পাঁচ ড্রয়ের বিপরীতে তিনটিতে হেরেছে তারা এবং সেই তিনটি হার সবশেষ তিন ম্যাচে।

ইগর তুদোরের জায়গায় অন্তর্বর্তী কোচ হিসেবে মাসিমো ব্রাম্বিলাকে নিয়োগ দিয়েছে জুভেন্টাস। তিনি বর্তমানে জুভেন্টাসের একাডেমী দল জুভেন্টাস নেক্সট জেনের দায়িত্বে রয়েছেন।  

সিরি আ'য় আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তালিকার অষ্টম স্থানে, শীর্ষে থাকা নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে ৬ পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগেও মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার ২৫ নম্বরে আছে জুভেন্টাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়