শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১১:৫০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরা‌ষ্ট্রের ইন্টার মায়া‌মি‌তে আরও তিন বছর খেল‌বেন ‌লিওনেল মেসি, চু‌ক্তি নবায়ণ

স্পোর্টস ডেস্ক : লিও‌নেল মে‌সি যুক্তরা‌ষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। কয়েক মাসের আলোচনার পর বৃহস্প‌তিবার তিন বছরের নতুন চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের জনপ্রিয় ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) থেকে মায়ামিতে যোগ দেন মেসি। আড়াই বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর। বেশ কিছুদিন ধরে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছিল, তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় তৈরি হয় ধূম্রজাল।

অবশেষে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির নতুন চুক্তির খবর নিশ্চিত করেছে মায়ামি। ক্লাবটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিয়োতে দেখা যায়, দলটির নতুন নির্মাণাধীন স্টেডিয়ামের ভেতর বসে চুক্তিতে সই করছেন মেসি। পোস্টের ক্যাপশনে লেখা ‘সে (মেসি) ঘরে ফিরেছে।’

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন তিনি। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী মেসি। লিগে মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি। সব মিলিয়ে তার গোল অবদান ৪৮টি। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে মেসি। 

শনিবার ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

  • সর্বশেষ