শিরোনাম
◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প‌রিবার মুক্তিপণ দিতে না পারায় প্রাণ গেলো সেনেগালের তরুণ গোলরক্ষকের

স্পোর্টস ডেস্ক : সেনেগালের ১৮ বছর বয়সী প্রতিশ্রুতিশীল গোলরক্ষক শেখ তোরেক মুক্তিপণ দিতে না পারায় প্রাণ হারাতে হলো ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘এস্প্রি ফুট ইয়েমবেল’ একাডেমিতে গোলকিপার হিসেবে প্রশিক্ষণ নেয়া তোরেকে এক প্রতারক চক্র ফাঁদে ফেলে অপহরণ করে। 

বিদেশি এক ক্লাবে ট্রায়াল দেয়ার কথা বলে তাকে পার্শ্ববর্তী দেশ ঘানায় নিয়ে যায় চক্রটি। এরপর তোরের পরিবারের কাছে চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। তবে নির্ধারিত সময়ের মধ্যে তার পরিবার মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তোরেকে নির্মমভাবে হত্যা করে ঐ প্রতারক চক্র।

সেনেগাল ও ঘানার যৌথ উদ্যোগে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেখের মরদেহ সেনেগালে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ