শিরোনাম
◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি ◈ অ‌ধিনায়ক শান্ত বললেন, বাংলাদেশ সিরিজ হালকা ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া ◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেসির হ্যাটট্রিক, ৫-২ গো‌লে জয় নি‌য়ে ইন্টার মায়া‌মির মৌসুম শেষ

স্পোর্টস ডেস্ক : এক‌চে‌টিয়া প্রাধান‌্য বিস্তার ক‌রে পু‌রো ম‌্যাচ নিয়ন্ত্রণে নেয় ইটার মায়া‌মি। ফ‌লে বড় ব‌্যবধা‌নে জয়ও পায় তারা। লিওনেল মেসির দূর্দান্ত হ্যাটট্রিকে ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। 

এক বছর পর মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে মাশচেরানোর দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই ছিল মেসির দাপট। ৩৪ মিনিটের মাথায় গোল করে মায়ামিকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর অবশ্য বিরতির আগে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি।

তবে বিরতি থেকে ফিরেই সেই মেসিই ম্যাচে ফেরান মায়ামিকে। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি।

ম্যাচের ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লিও। নিজের ক্যারিয়ারে এই নিয়ে ৬০ম হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়