শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বরুশিয়া ডর্টমুন্ডের বিরু‌দ্ধে বায়ার্ন মিউনিখের ক‌ষ্টের জয়

স্পোর্টস ডেস্ক : চরম উ‌ত্তেজনার ম‌্যাচ, আক্রমণ ও পাল্টা আক্রম‌ণে দুই দ‌লের গ‌্যালারী‌তে টান টান উ‌ত্তেজনা। ঘাম ঝড়া‌নে এই ম‌্যা‌চে শেষ পর্যন্ত জয় হ‌লো বায়ার্ন মিউ‌নি‌খের। ফিফার আন্তর্জাতিক বিরতির পর বুন্দেসলিগায় মাঠে নামে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। 

প্রথমার্ধের ২২ মিনিটে জশুয়া কিমিচের অ্যাসিস্টে গোল করে বায়ার্নের এগিয়ে দেন হ্যারি কেন। পরে ওই ১-০ গোলের ব্যবধান রেখে বিরতিতে যায় দু'দল।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ডর্টমুন্ড। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে মাইকেল ওলিসের গোলে আরো এগিয়ে যায় বায়ার্ন।

তবে, ৮৪ মিনিটে জুলিয়ান একটি গোল দিয়ে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ডর্টমুন্ডকে। তবে হয়নি শেষ রক্ষা। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

  • সর্বশেষ